আমাদের সম্পর্কে হোম /আমাদের সম্পর্কে

পরিচালকের বাণী

রুকাইয়া ইসলাম

রুকাইয়া ইসলাম

পরিচালক

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্‌।

পরম দয়ালু আল্লাহ্‌ তাআলার রহমতে AJ Arabian Madrasha প্রতিষ্ঠার শুরু থেকেই কোরআন শিক্ষা, হিফজ, নূরানি, তাজবিদ ও ইসলামী আদর্শের প্রচারে একটি সুসংগঠিত পথচলা অব্যাহত রেখেছে। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি শিক্ষার্থীকে সহজ, সঠিক ও মানসম্মত কোরআন শিক্ষা পৌঁছে দেওয়া।

আমরা এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট, যেখানে শিক্ষার্থী কেবল কোরআন শিখবে না, বরং কোরআনের আলোকে তার চরিত্র, নৈতিকতা এবং ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। একজন আদর্শিক, দায়িত্বশীল এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।

আমাদের মাদ্রাসার অধীনে প্রতিটি শাখা, শিক্ষক, প্রতিনিধি এবং কর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের নিষ্ঠা ও পরিশ্রমের কারণেই আজ এই প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন প্রান্তে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি আবেদন আপনারা সন্তানদের নৈতিক ও কোরআনি শিক্ষায় উৎসাহিত করুন। কোরআনের আলোই জীবনকে আলোকিত করতে পারে, সমাজকে শান্তিময় করতে পারে এবং জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে।

আল্লাহ তাআলা আমাদের এ পথচলা কবুল করুন, সহজ করুন এবং আমাদের সকলকে কোরআনের সেবায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার তৌফিক দান করুন।

চেয়ারম্যানের বাণী

মোঃ জাহিদুল ইসলাম

মোঃ জাহিদুল ইসলাম

চেয়ারম্যান,

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্‌।

আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহ্‌ তাআলার অসীম অনুগ্রহে AJ Arabian Madrasha দেশব্যাপী কোরআন শিক্ষা, তাহফিজ, তাজবিদ ও ইসলামী শিক্ষার প্রচারপ্রসারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাচ্ছে। কোরআন মানুষের জন্য হিদায়াত, শান্তি ও সফলতার পথনির্দেশ। তাই প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে কোরআনের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

আমাদের এই মাদ্রাসার মাধ্যমে আমরা এমন শিক্ষার্থী তৈরি করতে চাই যারা কেবল কোরআন মুখস্থ করবে না, বরং কোরআনের আলোকে জীবন গঠন করবে নৈতিকতা, চরিত্র, আদর্শ ও আচরণে হবে অনুসরণীয়। আমরা বিশ্বাস করি, একটি শিক্ষিত, নৈতিক এবং কোরআনের আলোকে গড়া প্রজন্মই সমাজ, পরিবার এবং জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে।

মাদ্রাসার সকল শিক্ষক, কর্মকর্তা, প্রতিনিধি এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের নিষ্ঠা, ত্যাগ ও পরিশ্রমই আমাদের এই অগ্রগতি সম্ভব করেছে। একইভাবে দেশের সর্বস্তরের অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ আপনারা আমাদের সঙ্গে থাকুন, কোরআন শিক্ষার এই পবিত্র প্রচেষ্টাকে এগিয়ে নিতে অংশ নিন।

আল্লাহ তাআলা আমাদের কাজকে কবুল করুন, সহজ করুন এবং আমাদেরকে কোরআনের প্রকৃত খাদেম হিসেবে গ্রহণ করুন এই দোয়া করছি।

Image

যখন ইলমের সাথে মিলিত হয় তাকওয়া ও সুযোগ

AJ Arabian Madrasa একটি আদর্শ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়। এখানে দ্বীনি ইলম অর্জনের পাশাপাশি চরিত্র গঠন, আদব-আখলাক ও বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা হয়।

আমাদের লক্ষ্য শিক্ষার্থীদেরকে আল্লাহভীরু, আদর্শবান ও যুগোপযোগী মানুষ হিসেবে তৈরি করা, যারা সমাজ ও উম্মাহর জন্য কল্যাণ বয়ে আনবে। হিফজুল কুরআন, নাজেরা, আরবি ভাষা শিক্ষা ও ইসলামি জ্ঞানের গভীর অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর জন্যই গড়া

AJ Arabian Madrasa–এর শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যা প্রতিটি শিক্ষার্থীর যোগ্যতা, মেধা ও আত্মিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কুরআন ও সুন্নাহর আলোকে জীবনঘনিষ্ঠ ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করা হয়।

আমরা বিশ্বাস করি প্রত্যেক শিক্ষার্থী আলাদা, তাদের শেখার ধরনও আলাদা। তাই আমাদের পাঠদান পদ্ধতি সহজ, ধাপে ধাপে ও শিক্ষার্থী-কেন্দ্রিক। হিফজুল কুরআন, নাজেরা, আরবি ভাষা ও মৌলিক ইসলামি জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা, চরিত্র ও আমলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


অনলাইন ভর্তি

আপনার সন্তানের মেধা বিকাশ ও নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে তার সৃজনশীলতাকে জাগ্রত করুন। আমাদের শিক্ষাদান পদ্ধতি আপনার সন্তানকে অনুপ্রাণিত করবে এবং আগামীর জন্য প্রস্তুত করবে।

অনলাইন ভর্তি

ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন

  1. জি আমাদের এখানে ভর্তি চলমান রয়েছে। জুন ২০২৬ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে।